দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক পাচারের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
যে আই